News Flash

  • Home
  • দিনের খবর
  • Satyendar Jain: আর্থিক দুর্নীতি মামলায় সত্যেন্দ্র জৈনকে ১৪দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আদালত
Image

Satyendar Jain: আর্থিক দুর্নীতি মামলায় সত্যেন্দ্র জৈনকে ১৪দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আদালত

নয়াদিল্লি, ১৩ জুন ( হি. স.) : আর্থিক দুর্নীতি মামলায় সোমবার আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ১৪দিনের জন্য জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। তবে আদালত আগামীকাল ১৪জুন তাঁর জামিনের আবেদনের শুনানি করবে।

এদিন শুনানির সময় জৈনের মেডিকেল রিপোর্ট পেশ করা হয়। ইডি বলেছে, জামিনের আবেদনের শুনানির জন্য সময় দেওয়া উচিত। ১৪ জুন তারা জবাব দাখিল করবে। জৈনের আইনজীবী এন হরিহরণ স্বাস্থ্যগত কারণে জামিনের আবেদনের প্রাথমিক শুনানির আবেদন করেছিলেন। হেফাজতের শেষ দিনে জৈনকে আদালতে হাজির করে ইডি। গত ৯ জুন আদালত জৈনকে ইডি হেফাজতে পাঠায়। এর আগে ৩১মে আদালত জৈনকে ৯ জুন পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছিল। প্রসঙ্গত, জৈনকে ৩০ মে গ্রেফতার করা হয়।
জৈনের উপস্থিতির সময় ইডি-র পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নগদ হাওয়ালার মাধ্যমে কলকাতার এন্ট্রি অপারেটরদের কাছে পৌঁছেছে। এসব এন্ট্রি অপারেটররা শেয়ার কিনে কোম্পানিতে বিনিয়োগ করত। এগুলো ছিল ভুয়া কোম্পানি। এসব ভুয়া কোম্পানিতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হচ্ছিল। আবার টাকা দিয়ে জমি কেনা হয়েছে। প্রয়াস নামে একটি এনজিওর মাধ্যমে কৃষি জমি কেনা হয়। মেহতা বলেন, ইডি তদন্তের জন্য জৈনকে ডেকেছিল, কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করেননি। ওই টাকা অন্য কারও ছিল কি না, এই অর্থ থেকে কারা লাভবান হয়েছে তা আমাদের খুঁজে বের করতে হবে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top