News Flash

  • Home
  • বিদেশ
  • মেরিল্যান্ডের মেশিন প্ল্যান্টে গুলিতে হত ৩
Image

মেরিল্যান্ডের মেশিন প্ল্যান্টে গুলিতে হত ৩

ওয়াশিংটন, ১০ জুন(হি.স) : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের স্মিথসবার্গে একটি মেশিন প্ল্যান্টে বন্দুকবাজের গুলিতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলিতে নিহত তিনজনের নাম : চার্লস এডওয়ার্ড মিনিক জুনিয়র (৩১), জোশুয়া রবার্ট ওয়ালেস (৩০) এবং মার্ক অ্যালান ফ্রে (৫০)।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঘটনা ঘটে। গুলি চালানোর পরে সন্দেহভাজন এলাকা ছেড়ে পালিয়ে যায় কিন্তু স্থানীয় পুলিশ দ্রুত খুঁজে পায়। সন্দেহভাজনের গাড়ি থেকে একটি আধা স্বয়ংক্রিয় হ্যান্ডগানও উদ্ধার করা হয়েছে।
বন্দুকবাজ ওয়েস্ট ভার্জিনিয়া থেকে আসা ২৩ বছরের যুবক। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

Releated Posts

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top