News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমথুভাপুরম প্রকল্পের সূচনা করলেন স্ট্যালিন, বললেন এটি একটি স্বপ্নের প্রোজেক্ট
Image

সমথুভাপুরম প্রকল্পের সূচনা করলেন স্ট্যালিন, বললেন এটি একটি স্বপ্নের প্রোজেক্ট

শিবগঙ্গা, ৮ জুন (হি. স.) : তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার সমথুভাপুরম গ্রামে সমথুভাপুরম প্রকল্পের সূচনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এদিন সমথুভাপুরম প্রকল্পের সূচনা করার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেছেন, সমথুভাপুরম গ্রামে সমথুভাপুরম প্রকল্পের সূচনা করতে পেরে আমি আনন্দিত। প্রয়াত মুখ্যমন্ত্রী করুণানিধির স্বপ্নের প্রকল্প ছিল এটি। এই গ্রামে ১০০টি বাড়ি তৈরি হয়েছে। পানীয় জল, রাস্তা এবং বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী স্ট্যালিন আরও বলেছেন, দেশের জন্য দৃষ্টান্ত তৈরির লক্ষ্যে সমথুভাপুরম গ্রামে সমস্ত জাতি-ধর্মের মানুষের একসঙ্গে বসবাস করা উচিত। মনে রাখবেন প্রয়াত মুখ্যমন্ত্রী করুণানিধির স্বপ্নের কথা। তামিলনাড়ুতে মহিলা পুলিশ ট্রেনিং কলেজ তৈরির অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। এ প্রসঙ্গে স্ট্যালিন বলেছেন, “কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের মহিলা পুলিশ প্রশিক্ষণ কলেজ স্থাপনের অনুরোধের বিষয়ে, আমি বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করব এবং যথাযথ ব্যবস্থা নেব।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top