News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে জাতীয় সড়ক জলমগ্ণ সামান্য বৃষ্টিতেই
Image

চড়িলামে জাতীয় সড়ক জলমগ্ণ সামান্য বৃষ্টিতেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ জুন৷৷ এক পশলা বৃষ্টিতেই  জলমগ্ণ হয়ে পড়ে রাজধানী আগরতলা শহর  সহ বিভিন্ন এলাকা৷ ঠিক একইভাবে বিশালগড় মহাকুমার চড়িলাম বাজার সংলগ্ণ রামকৃষ্ণ আশ্রম এলাকা   জাতীয় সড়কে অল্প বৃষ্টিতেই  জলমগ্ণ হয়ে পড়ে৷ রাজধানী আগরতলা  শহরে  রাজ্য সরকারের পক্ষ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও চড়িলাম বাজারসংলগ্ণ রামকৃষ্ণ আশ্রম এলাকার জাতীয় সড়কে  জল নিষ্কাশন এর নেই কোন ব্যবস্থাপনা৷ যার ফলে মঙ্গলবার ঘন্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ণ জাতীয় সড়ক৷ জাতীয় সড়কের জলের কারণে রাস্তার দুই পাশে  অনেক ছোট বড় গাড়ি আটকে পড়ে যায়৷ কিন্তু তারপরেও  সিপাহীজলা জেলা প্রশাসন এবং  বিশালগড় মহাকুমা প্রশাসনের  কোন আধিকারিকদের দেখা মেলেনি৷  এ নিয়ে  পথচলতি মানুষ সহ গাড়ি চালক থেকে শুরু করে আশেপাশের স্থানীয় লোকজনের প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে৷ জানা গেছে রাস্তার জল আস্তে আস্তে রাস্তার পাশের মানুষের বাড়িঘরে প্রবেশ করতে শুরু করেছে৷ কিন্তু তারপরেও প্রশাসনের কর্তাবাবুদের কোন দেখা মেলেনি৷  জাতীয় সড়কের দুই পাশের আটকে যাওয়া সমস্ত গাড়ি  এখন জলমগ্ণ স্থান থেকে পরিত্রাণ পাওয়ার অপেক্ষায় রয়েছে৷

Releated Posts

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top