News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: কাশ্মীরে ফের সাফল্য, কুপওয়ারা এনকাউন্টারে নিকেশ এক পাকিস্তানি-সহ দুই লস্কর জঙ্গি
Image

Encounter: কাশ্মীরে ফের সাফল্য, কুপওয়ারা এনকাউন্টারে নিকেশ এক পাকিস্তানি-সহ দুই লস্কর জঙ্গি

শ্রীনগর, ৭ জুন (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি সন্ত্রাসী তুফাইল। কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের গতিবিধি টের পাওয়ার পর মঙ্গলবার ভোররাত থেকে কুপওয়ারা জেলার চক্তরাস কান্দি এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।

সন্দেহজনক স্থান চারিদিক থেকে ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। আচমকাই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে থাকে, এরপর সুরক্ষা বাহিনীও পাল্টা জবাব ফিরিয়ে দেয়। পরে এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই লস্কর জঙ্গি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, কুপওয়ারা এনকাউন্টারে এক পাকিস্তানি জঙ্গি-সহ দুই লস্কর জঙ্গি নিকেশ হয়েছে। নিহত পাক জঙ্গির নাম-তুফাইল। ওই এলাকায় দ্বিতীয় এনকাউন্টার শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

বিশ্বে ভারতের মর্যাদা বাড়ছে, ৪০ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব ও মর্যাদা ক্রমশ বাড়ছে এবং বিশ্বে ভারত এখন ব্যাপকভাবে গ্রহণযোগ্য…

ByByNews Desk Aug 15, 2026

রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ দেশের শক্তি ও আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে দেশের শক্তি ও সাধারণ…

ByBySandeep Biswas Aug 14, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাণিজ্য বিঘ্নে আইএমইসি এখন আরও জরুরি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে পারস্য উপসাগর ও লোহিত সাগরে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ায় ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষ, পাল্টা আক্রমণে নাড্ডা

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কটাক্ষের…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top