News Flash

  • Home
  • দেশ
  • সিধুর পরিজনদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর, শুনলেন সকলের মনের কথা
Image

সিধুর পরিজনদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর, শুনলেন সকলের মনের কথা

মানসা, ৭ জুন (হি.স.): দুষ্কৃতী হামলায় নিহত পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার পঞ্জাবের মানসা জেলার মুসা গ্রামে গিয়ে সিধুর পরিজনদের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। শুনেছেন সকলের মনের কথা, মুসেওয়ালাকে শ্রদ্ধাও নিবেদন করেছেন রাহুল গান্ধী।

দিল্লি থেকে মঙ্গলবার সকালেই চন্ডীগড়ে পৌঁছন রাহুল গান্ধী। সেখান থেকে মানসা জেলার মুসা গ্রামে গিয়ে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সিধু যখন খুন হয়েছিলেন সেই সময় বিদেশে ছিলেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, এর আগে সিধু মুসেওয়ালার পরিজনদের সঙ্গে দেখা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। এবার রাহুল দেখা করলেন সিধুর পরিজনদের সঙ্গে। গত ২৯ মে খুন হয়েছিলেন সিধু।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top