News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Black Day : জুনের দাঙ্গার বিচার হয়নি আজও, কালো দিবস পালন আমরা বাঙালির
Image

Black Day : জুনের দাঙ্গার বিচার হয়নি আজও, কালো দিবস পালন আমরা বাঙালির

আগরতলা, ৬ জুন (হি. স.) : ১৯৮০ সালের ৬ জুন ত্রিপুরার জন্য এক অভিশপ্ত দিন। সেদিন ত্রিপুরাতে সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল গণহত্যা। এমনটাই অভিযোগ তোলে  সোমবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে কালো দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন আমরা বাঙালি রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্যরা। তাঁর অভিযোগ, জুনের দাঙ্গার আজও বিচার হয়নি। বরং হত্যাকারীদের পুরস্কৃত করেছে বাম ও কংগ্রেস উভয় সরকার।

গৌরাঙ্গ বাবু বলেন, তৎকালীন সময়ে বাঙালি অংশের মানুষ এই নৃশংস গণহত্যা শিকার হয়েছিলেন। সরকারি তথ্যে ১৪৩৯ জনকে হত্যা করেছিল উগ্রপন্থীরা এবং ২২ হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। ২৩৪ টি শিবিরে আশ্রয় নিয়েছিলেন ৩ লক্ষ ১৫ হাজার ২০৯ জন। প্রায় কুড়ি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছিল উগ্রপন্থীরা। কিন্তু সেই গণহত্যার সুষ্ঠু তদন্ত এখনো কোনো সরকার করেনি। হত্যালীলার আজও বিচার হয়নি।

তাঁর দাবি, সেদিন বাঙ্গালীদের হত্যার নায়ক ছিলেন বিজয় রাংঙ্খল এবং টি এন ভি বাহিনী। শাস্তি দেওয়া দূরে থাক, বরং আত্মসমর্পণের পর নাটক মঞ্চস্থ করে বাম-কংগ্রেস উভয়েই তাদের পুরস্কৃত করেছে। তাই এখনও উগ্রপন্থী দৌরাত্ম্য রাজ্যে বহাল রয়েছে, কটাক্ষ করে বলেন তিনি।তাঁর অভিযোগ, ওই নরহত্যাকারীরা এখন তিপ্রা মথা দল তৈরি করে গ্রেটার তিপরাল্যান্ড স্লোগান তুলে ত্রিপুরা থেকে বাঙ্গালীদের উৎখাত করতে চাইছে। বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তাই, জুনের দাঙ্গার ঘটনার নিন্দা জানিয়ে আমরা বাঙালি কালো দিবস পালন করছে, বলেন তিনি। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top