News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Three Youths With Fresh Cartridges : তাজা কার্তুজ সহ তিন যুবক পুলিশের জালে, পালাতে সক্ষম একজন
Image

Three Youths With Fresh Cartridges : তাজা কার্তুজ সহ তিন যুবক পুলিশের জালে, পালাতে সক্ষম একজন

নতুন বাজার, ৪ জুন : শুক্রবার গভীর রাতে তিন রাউন্ড তাজা কার্তুজ সহ তিন যুবককে আটক করলেন নূতন বাজার থানার পুলিশ। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, নূতন বাজার ইট ভাট্টার সামনে নাকা চেকিং করার সময় এএস১১ডি৭৭৫৬ নম্বরের একটি গাড়ী আটক করে তল্লাশী চালিয়ে তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ওই গাড়ীতে চারজন যুবক ছিলেন। তিনজনকে আটক করলেও একজন আরক্ষা কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে বলে দাবি পুলিশের। 

পুলিশের বক্তব্য অনুযায়ী, নতুনবাজার থানার পুলিশ শুক্রবার রাতে স্থানীয় ইট ভাট্টা সংলগ্ন এলাকায় নাকা চেকিং-এ বসে। গভীর রাতে গাড়িটি দ্রুত গতিতে অমরপুরের দিক থেকে করবুকের দিকে যাচ্ছিলো। গাড়িটি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাড়ি থেকে তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। সাথে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজনকে আটক করে পুলিশ।  তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার সকাল থেকেই চলছে জিজ্ঞাসাবাদ। তাঁদের কাছ থেকে অবশ্য কোন অস্ত্র উদ্ধার হয়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

Releated Posts

বাঁশপুকুরে পুলিশের অভিযানে দেশি বন্দুক, এসকফ ও গাঁজা উদ্ধার, পলাতক অভিযুক্ত

আগরতলা, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং…

ByByReshmi Debnath Jun 18, 2026

মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১৮ জুন : ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

তৃণমূল স্তরের প্রশাসনিক পর্যালোচনায় ডুকলি ব্লকে পশ্চিম জেলার জেলাশাসকের পরিদর্শন

আগরতলা, ১৮ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top