News Flash

  • Home
  • প্রধান খবর
  • Musswala Murder case : মুসওয়ালা হত্যাকাণ্ড: তিহার জেলে সম্পত নেহরাকে ফিরিয়ে আনল পঞ্জাব পুলিশ
Image

Musswala Murder case : মুসওয়ালা হত্যাকাণ্ড: তিহার জেলে সম্পত নেহরাকে ফিরিয়ে আনল পঞ্জাব পুলিশ

নয়াদিল্লি, ২ জুন(হি.স) : পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় সম্পত নেহরাকে তিহার জেলে ফিরিয়ে আনল পঞ্জাব পুলিশ। বৃহস্পতিবার পঞ্জাব পুলিশ মুসওয়ালা হত্যা মামলায় তিহার জেলে বন্দি সম্পাত নেহরাকে জিজ্ঞাসাবাদ করেছে। সম্পাত নেহরা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী। তার সঙ্গী গোল্ডি ব্রার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে মুসেওয়ালা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন।

পঞ্জাব পুলিশ সম্পাত নেহরাকে গত ৩১ মে আদালতে হাজির করাতে তিহার জেল থেকে পঞ্জাব আদালতে পেশ করে। এদিন সকালে তাকে তিহার জেলে ফিরিয়ে আনা হয়। প্রায় দুই ঘণ্টা জেলে তাকে মুসেওয়ালা হত্যা মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ হত্যাকাণ্ডে তার ও তার দলের ভূমিকা নিয়ে এ তদন্ত করা হয়েছে। সূত্র বলছে, পঞ্জাব পুলিশ শীঘ্রই এই মামলায় লরেন্স বিষ্ণোই এবং কালা জাথেদিকে জিজ্ঞাসাবাদ করবে।

Releated Posts

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top