News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Child Death At GB : জিবি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ, অস্বীকার কর্তৃপক্ষের
Image

Child Death At GB : জিবি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগ, অস্বীকার কর্তৃপক্ষের

আগরতলা, ২ জুন৷৷ রাজ্যের প্রধান রেফারাল হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবা নিয়ে আবারো প্রশ্ণ উঠেছে৷ জিবি হাসপাতালে চিকিৎসকদের গাফিলতির কারণে সদ্যোজাত এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে৷ শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জিবি হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে৷

জানা গেছে, সুমন দাসের স্ত্রী রূপা দাসকে জিবি হাসপাতালের প্রসূতি বিভাগের ভর্তি করা হয়েছিল৷ বুধবার সন্তান ভূমিষ্ঠ করে প্রসূতি মা৷ শিশুটি অসুস্থ হয়ে পড়ায় এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল৷ এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে৷

শিশুটির বাবা অভিযোগ করেছেন, এনআইসিওতে কর্মরত চিকিৎসকদের গাফিলতির কারণেই তাঁর সন্তানের মৃত্যু হয়েছে৷ মৃত শিশুর বাবার অভিযোগ, এনআইসিওতে সঠিক চিকিৎসা পরিষেবা পেলে তাঁর কোনোভাবেই মারা যেত না৷ শিশু মৃত্যুর জন্য কর্তব্যরত চিকিৎসকদেরকে দায়ী করেছেন তিনি৷ তিনি জানান, সকালবেলাও তাকে বলা হয়েছিল শিশুটি সুস্থই রয়েছে৷ অথচ কিছুক্ষণ বাদেই তাকে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে৷ এভাবে শিশুর মৃত্যুর বিষয়টি তার পরিবারের লোকজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না৷উল্লেখ্য, জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ প্রায় সময়ই উঠে আসছে৷ পরপর এধরনের অভিযোগে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে নানা প্রশ্ণ দেখা দিতে শুরু করেছে৷ এদিকে, শিশু মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মতামত জানতে চাওয়া হলে চিকিৎসা গাফিলতির কথা অস্বীকার করেছেন কর্তৃপক্ষ৷

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top