News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Ashish Kumar Saha: উপনির্বাচনে ঝড়ো প্রচারে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহা
Image

Ashish Kumar Saha: উপনির্বাচনে ঝড়ো প্রচারে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহা

আগরতলা, ১ জুন (হি. স.) : টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহা। বুধবার আশীষ কুমার সাহা ডিম সাগর এলাকা সহ শহরের বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বাড়িতে গিয়ে প্রচার করেন।

প্রচারে অংশ নিয়ে তিনি দাবি করেন, মানুষের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছেন। কারণ শাসকদল মানুষের প্রত্যাশা পূরণে শুধু ব্যর্থ নয়, তারা কোনো শৃঙ্খলাকে পাত্তা দেয় না। তাঁর কথায়, শাসক দল চার বছরে বাইক বাহিনী দিয়ে শুধু রাজনৈতিক সন্ত্রাস করে গেছে। মানুষকে শারীরিকভাবে নির্যাতন এবং বাড়িঘর সম্পত্তির লুটপাট করেছে। প্রশাসন এবং সংগঠনের যুগলে তারা যে সন্ত্রাস সৃষ্টি করেছে তাতে কখনোই ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।

তার কথায়, আবারও পরিবর্তনের মধ্য দিয়ে ত্রিপুরায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফিরিয়ে আনতে হবে। তাই কংগ্রেসকে নির্বাচনে জয়ী করতে জনগণের আশীর্বাদ চাওয়া হচ্ছে, জানান আশীষ কুমার সাহা।সাথে তিনি যোগ করেন, কংগ্রেসের বিশ্বাস মানুষ পরিবর্তনের দিকে হাটছে। আর উপনির্বাচন হবে তার একটি মাইলস্টোন। এই মাইলস্টোনকে কাজে লাগিয়ে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে সরকার প্রতিষ্ঠা করে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবে কংগ্রেস, আশা প্রকাশ করে বলেন প্রাক্তন বিধায়ক তথা বড়দোয়ালী কেন্দ্রের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আশীষ কুমার সাহা। 

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top