News Flash

  • Home
  • বিদেশ
  • মুস্তাংয়ে খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, সকলেরই মৃত্যুর শঙ্কা
Image

মুস্তাংয়ে খোঁজ মিলল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের, সকলেরই মৃত্যুর শঙ্কা

কাঠমান্ডু, ৩০ মে (হি.স.): নেপালের মুস্তাং জেলায় খোঁজ মিলল দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি সংস্থা পরিচালিত টুইন-ইঞ্জিন বিমানটির। সোমবার সকালে উদ্ধারকাজ শুরু হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মুস্তাং জেলার থাসাং-টু-এর সানোসওয়ারে ‘তারা বিমান সংস্থা’-র দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। মুস্তাংয়ের মুখ্য জেলা অফিসার নেত্রপ্রসাদ শর্মা জানিয়েছেন, আকাশ ও স্থলপথে যাত্রীদের অনুসন্ধান চলছে।

রবিবার সকাল দশটা নাগাদ পোখরা থেকে জমসম যাওয়ার পথে বেসরকারি সংস্থা পরিচালিত একটি বিমান ২২ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ২২ জন যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয়, তাঁরা মহারাষ্ট্রের থানে জেলার বাসিন্দা। মুক্তিনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তাঁরা। নিখোঁজ হওয়ার আগে শেষবার বিমানটিকে দেখা গিয়েছিল নেপালের মুস্তাংয়ের জমসমের আকাশেই। তবে সেখানে অবতরণ করার আগেই বিমানটিকে ধবলগিরি পাহাড়ের দিকে ঘুরে যায়। তার পর আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি।
রবিবার মুস্তাংয়ে উদ্ধারকাজ শুরু হওয়ার কিছু পরেই বন্ধ করে দিতে হয়, আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় নেপাল প্রশাসন। সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা। তারা জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাংয়ে থাসাং টু-এর সানোসওয়ারে দেখা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরুও হয়েছে সেখানে।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top