News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident: মারুতি ভ্যানে সজোরে ধাক্কা, বাইক চালক সহ আহত তিন
Image

Accident: মারুতি ভ্যানে সজোরে ধাক্কা, বাইক চালক সহ আহত তিন

উদয়পুর, ৩০ মে : আবারো যান সন্ত্রাসে তিনজন গুরুতর আহত হয়েছেন। উদয়পুরের বৈষ্ণবী চর এলাকায় মারুতি ভ্যান ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ওই তিন জন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, মারুতি ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। সেই সময় একটি বাইক দ্রুতগতিতে এসে মারুতি ভ্যানে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। তাতে, বাইক চালক সহ বাইকে থাকা অপর দুই যুবক বাইক থেকে ছিটকে পরে গুরুতর ভাবে আহত হন।

পুলিশ জানিয়েছে, রাহুল চক্রবর্তী, শুভঙ্কর দাস ও নয়ন দাস দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের সকলের বাড়ি বাগমা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের  অভিমত বাইকটি দ্রুত গতিতে থাকার ফলেই  দুর্ঘটনাটি  ঘটেছে। আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top