ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। আগামীকাল অরুনাচল সঙ্ঘের মুখোমুখি হবে বিবেক সঙ্ঘ। উদয়পুর মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র লিগ ক্রিকেটে। জামজুরি মাঠে আজ সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি। বৃষ্টির জন্য তিনদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে আসর। আপাতত গ্রুপ লিগের দুটি ম্যাচ বাকি রয়েছে। ১ জুন গ্রুপের শেষ ম্যাচে অরুনাচল সঙ্ঘ খেলবে ও পি সি-র বিরুদ্ধে। আপাতত তিন দলের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে: রাজারবাগ প্লে সেন্টার, বিবেক সঙ্ঘ এবং রিক্রিয়েশন সেন্টার। চতুর্থ তথা শেষ দল হিসাবে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে রয়েছে বিবেক সঙ্ঘ এবং কিল্লা বরক প্লে সেন্টার। ফলে আজ অরুনাচল সঙ্ঘের বিরুদ্ধে জয় পেলেই সেমিফাইনালে পৌঁছে যাবে বিবেক সঙ্ঘ। দুই দলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়।

উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট সেমির টিকিটের লক্ষ্যে বিবেক সঙ্ঘ
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















