News Flash

  • Home
  • খেলা
  • লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্রিকেট তরুণ সংঘকে হারিয়ে আইতরমা জয়ী
Image

লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্রিকেট তরুণ সংঘকে হারিয়ে আইতরমা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। লংতরাই ভ্যালিতে ক্রিকেট চলছে জোড় কদমে। ফের শুরু চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট। বৃষ্টির ফাঁকে ফাঁকেই একটি করে ম্যাচ এগুচ্ছে লীগ টুর্নামেন্টের। গুরুত্বপূর্ণ খেলায় আজ, শনিবার আইতরমা ক্লাব তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। হারিয়েছে তরুণ সংঘকে। ২৫ রানের বিনিময়ে। লংতরাই ভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্টও এখন বেশ জমজমাট পর্যায়ে। দামছড়ায় হোকো তুইসা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে শনিবার সকালে ম্যাচ শুরুতে টস জিতে আইতরমা ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৫.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে আইতরমা ক্লাব ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুকেশ ত্রিপুরার ৩৫ রান, প্রণয় সিনহার ২৮ রান এবং চিরঞ্জিত ত্রিপুরার ২২ রান উল্লেখযোগ্য। টেল এন্ডার প্রবীর চক্রবর্তী সর্বাধিক ৪২ রান পায়। ৪৬টি বল খেলে ২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে মুকেশ ৩৫ রান সংগ্রহ করে। তরুণ সংঘের অরুপ দে ৩০ রানে এবং অভিজিৎ দেব ২৫ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। অমিত হালদার পেয়েছে দুইটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘ ৩২.৪ ওভার খেলে ১২৮ রানী ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। প্রথম দিকের ব্যাটার্স-রা গড় রান পেলেও মিডল ও টেল এন্ডারদের ব্যর্থতায় শেষরক্ষা সম্ভব হয়নি।  মিস্টু পাল ও নীলেশ চ্যাটার্জী দুজনেই ২৬ করে রান পায়। আইতরমা ক্লাবের মনিলাল ত্রিপুরা ৩১ রানে ৪ উইকেট তুলে নেয়। এছাড়া, প্রণয় সিনহা ১৬ রানে এবং চান বিকাশ ত্রিপুরা ১৮ রানে তিনটি করে উইকেট পেয়েছে। শেষ পর্যন্ত আইতরমা ক্লাব ২৫ রানে জয়ী হয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top