News Flash

  • Home
  • খেলা
  • Anurag Thakur : ক্রীড়াবিদদের প্রশিক্ষণে বড় ভূমিকা পালন করতে পারে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় : অনুরাগ ঠাকুর
Image

Anurag Thakur : ক্রীড়াবিদদের প্রশিক্ষণে বড় ভূমিকা পালন করতে পারে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় : অনুরাগ ঠাকুর

পুণে, ২৮ মে (হি.স.): দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্রীড়া ক্যাম্পাস তৈরি করে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ক্রীড়া কার্যক্রমের প্রসারে অবদান রাখতে পারে। বললেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শনিবার মহারাষ্ট্রের পুণে-র সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে খাশাবা যাদব স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ ঠাকুর এদিন কুস্তিগীর কে ডি যাদবের নামানুসারে সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের একটি ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ অনুষ্ঠানে যোগ দেন।

সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের খাশাবা যাদব স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “২৭ একরের এই ক্যাম্পাসে জমকালো সুযোগ-সুবিধা শুরু হয়েছে; একটি বিশ্বমানের শুটিং রেঞ্জ গঠিত হয়েছে। এখানে ভাল প্রশিক্ষণের সুবিধা থাকবে… আশা করি, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আরও সুবিধা আসবে।” বিভিন্ন খেলায় ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার জন্য প্রধানমন্ত্রী যেভাবে সচেষ্ট সে কথাও এদিন স্মরণ করেছেন অনুরাগ ঠাকুর। এদিন খাশাবা যাদব স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন স্পোর্টস একটিভিটি অংশ নেন অনুরাগ ঠাকুর।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top