News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামবে ফরওয়ার্ড ব্লক
Image

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামবে ফরওয়ার্ড ব্লক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ শুক্রবার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটি অফিসে এক  সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷  এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লকের বিভিন্ন নেতৃত্বরা৷ রাজ্য জুড়ে পেট্রো পন্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে এত দিন৷ পেট্রোপণ্যের দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে৷ নেতৃত্বরা জানান  বামফ্রন্ট দল এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছে৷ ফরওয়ার্ড ব্লক সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি জেলায় জেলায় এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করবে৷ আন্দোলনের মাধ্যমে আওয়াজ তোলা হবে যাতে পূর্বের ন্যায় পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি করা না  হয়৷ এদিনের সাংবাদিক সম্মেলনে ফরওয়ার্ড ব্লকের রাজ্যস্তরের নেতৃত্ব রঘুনাথ সাহা বলেন বাম সংগঠনগুলি সাধারন মানুষের স্বার্থে প্রতিনিয়ত আন্দোলন করে যাবে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top