News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপনির্বাচনে চারটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট
Image

উপনির্বাচনে চারটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বামফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে৷ বৃহস্পতিবার বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর এ সংবাদ জানিয়েছেন৷ বামফ্রন্টের চেয়ারম্যান জানান রাজ্যের সব কটি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য বামফ্রন্টের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ শীঘ্রই বামফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে৷ নারায়ণবাবু বলেন রাজ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে সব কটি আসন এই বামপন্থী প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্টের চেয়ারম্যান অভিযোগ করেছেন রাজ্যে গণতন্ত্র নেই৷ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে৷ রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যেই বামফ্রন্ট লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷ চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন৷ রাজ্যের শাসক দল বরাবরের মতোই উপনির্বাচনেও জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য নানা চক্রান্ত শুরু করেছে বলে তিনি অভিযোগ করেছেন৷ এসব বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বামফ্রন্টের তরফ থেকে অনুরোধ জানানো হবে৷ বামফ্রন্টের প্রার্থী এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবী জানানো হবে৷ 

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top