News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত, ভগবন্ত বললেন বিজয়ের বিরুদ্ধে প্রমাণ মিলেছে
Image

দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত, ভগবন্ত বললেন বিজয়ের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

চন্ডীগড়, ২৪ মে (হি.স.): দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে বরখাস্ত করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মঙ্গলবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা চুক্তির জন্য ১ শতাংশ কমিশন দাবি করেছিলেন। সিংলার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বলেছেন, “আমার সরকারের একজন মন্ত্রী প্রতি টেন্ডারে ১ শতাংশ কমিশন দাবি করেছিলেন। আমি বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছিলাম। কেউ এ বিষয়ে জানতেন না, আমি চাইলেই বিষয়টি ধামাচাপা দিতে পারতাম। কিন্তু এমনটা করলে যারা আমাকে বিশ্বাস করেছেন, তাঁদের বিশ্বাস আমি ভেঙে ফেলতাম।”

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, “ওই মন্ত্রীর বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিচ্ছি, তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছি এবং পুলিশকে তাঁর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছি। সেই মন্ত্রী হলেন বিজয় সিংলা। তিনি নিজের দফতরে দুর্নীতিতে লিপ্ত ছিলেন, তিনি তা স্বীকারও করেছেন। দুর্নীতির বিরুদ্ধে আপ-এর জিরো-টলারেন্স নীতি রয়েছে।” দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশের দুর্নীতি দমন সেল।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top