News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Cabinet : মন্ত্রিসভায় সিদ্ধান্ত, খারিফ মরশুমে ন্যূনতম সহায়কমূল্যে রাজ্যে ২০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করা হবে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

Cabinet : মন্ত্রিসভায় সিদ্ধান্ত, খারিফ মরশুমে ন্যূনতম সহায়কমূল্যে রাজ্যে ২০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করা হবে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ২৪ মে (হি. স.) : ত্রিপুরার কৃষকদের কাছ থেকে এবছরের খারিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য ১৯ টাকা ৪০ পয়সা কেজি দরে ২০ হাজার মেট্রিকটন ধান রাজ্য সরকার ক্রয় করবে। সারা ত্রিপুরায় ৩২টি অস্থায়ী ক্রয় কেন্দ্রে ধান ক্রয় করা হবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এদিন তিনি জানান, খারিফ মরশুমে সহায়কমূল্যে ধান ক্রয় করার ফলে ত্রিপুরা সরকারের ব্যয় হবে প্রায় ৪৫ কোটি টাকা। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ধান ক্রয় করার কাজ শুরু হবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কৃষকদের কাছ থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ৪ হাজার ২০৮.২৭ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। এজন্য সরকারের ব্যয় হয়েছে ১৯২ কোটি ৫২ লক্ষ টাকা।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীনে চা শ্রমিকদের কল্যাণার্থে সারা ত্রিপুরার চা শ্রমিক পরিবারকে ২ থেকে ৩ গন্ডা জমি বিনামূল্যে দেওয়া হবে। এতে সারা ত্রিপুরায় ৭ হাজার ২৩০টি চা শ্রমিক পরিবার উপকৃত হবেন। সাথে তিনি যোগ করেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ দপ্তরের অধীনে আগামী ৫ বছরের জন্য ইলেকট্রিক ভেহিক্যাল পলিসি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, এতোদিন পর্যন্ত আমাদের রাজ্য ছাড়া সারা দেশের ১৪টি রাজ্যে এই পলিসি কার্যকর রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় এবং অসমেও এই পলিসি কার্যকর রয়েছে। তাঁর দাবি, এই পলিসি চালু করার মুখ্য উদ্দেশ্য হলো রাজ্যে দূষণ মুক্ত পরিবেশ বজায় রাখা। তিনি বলেন, সারা রাজ্যে মোট ৬০ হাজার ছোট বড় যানবাহন রয়েছে। এই পলিসি অনুসারে আগামী পাঁচ বছরে কমপক্ষে ১০ শতাংশ যানবাহনকে বৈদ্যুতিক যানবাহনে রূপান্তর করার প্রয়াস নেওয়া হবে।এদিন তিনি জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ দপ্তরের অধীনে ৬টি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিপিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাঁর দাবি, খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দপ্তর উদ্যোগ গ্রহণ করবে।

Releated Posts

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা বীর বিক্রমের অবদান কখনও ভোলার নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনও দিনই ভোলার নয়। তাঁর…

ByByReshmi Debnath Aug 19, 2026

‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByReshmi Debnath Aug 19, 2026

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top