News Flash

  • Home
  • বিদেশ
  • Joseph Borel : ইউরোপকে নিজস্ব সেনাবাহিনী গঠন করার আহ্বান জোসেপ বোরেলের
Image

Joseph Borel : ইউরোপকে নিজস্ব সেনাবাহিনী গঠন করার আহ্বান জোসেপ বোরেলের

ব্রাসেলস, ২৩ মে (হি.স.): রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে বিপর্যস্ত দেশটি। ফিনল্যান্ড ও সুইডেনেও রুশ হামলার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে নিজস্ব সেনাবাহিনী গঠন করার আহ্বান জানিয়েছেন এই ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি বলেছেন, ইইউকে নিজস্ব ব্যবস্থাপনায় নিজের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব নিতে হবে।

রবিবার রাতে ব্রাসেলসে এক বক্তৃতায় বলেন, নয়া নিরাপত্তা পরিস্থিতি প্রমাণ করছে, ইইউকে নিজের নিরাপত্তা রক্ষার ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। বোরেল বলেন, আমাদের একটি অত্যাধুনিক ইউরোপীয় সেনাবাহিনী প্রয়োজন যা হবে অনেক বেশি কার্যকর।

এর আগে, এক বক্তৃতায় জোসেপ বোরেল বলেছিলেন, ফিনল্যান্ড ও সুইডেনে রাশিয়া হামলা করলে ওই দুই দেশ ন্যাটো জোটের সদস্য না হওয়া সত্ত্বেও ইইউ তাদের রক্ষা করতে প্রস্তুত রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইইউ কিয়েভকে ২০০ কোটি ইউরো সহায়তা দিয়েছে। এই সহায়তা দিয়ে ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ দিয়েছে ইউরোপ।

রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর ফিনল্যান্ড ও সুইডেনের জনগণ ব্যাপকভাবে ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর জের ধরে গত ১৫ মে দেশ দু’টি একযোগে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। এই ঘটনা পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অব্স্থানকে আরও সংঘাতময় করে তুলেছে। রাশিয়া ন্যাটো জোটে ওই দুই দেশের অন্তর্ভুক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ।

Releated Posts

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল, উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা লুলার

ব্রাসিলিয়া, ২৬ জুন (আইএএনএস) : শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top