News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের নানা কর্মসূচি
Image

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর শহীদান দিবস শনিবার রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে কংগ্রেস দলের পক্ষ থেকে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে৷ এদিন সকালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি এর শুভ সূচনা হয়৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ৷ শহীদান দিবস বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী দেশের জনগণকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন তা এখনো সমসাময়িক৷ রাজীব গান্ধীর মত প্রধানমন্ত্রী আমাদের দেশ পেয়ে গর্বিত বলেও তিনি উল্লেখ করেন৷ ভারতরত্ন প্রধানমন্ত্রীর নীতি-আদর্শ ও পথকে পাথেয় করে কংগ্রেস দলের প্রতিটি নেতা-কর্মী-সমর্থকদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ এদিন সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা কংগ্রেস ভবনের এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন৷ অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে রক্তদান শিবির কে কেন্দ্র করে যুবক যুবতীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের বিশিষ্ট নেতা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন রক্তদান এক মহৎ সামাজিক কাজ৷ এর চেয়ে ভাল কাজ আর কিছুই হতে পারে না বলে তিনি উল্লেখ করেন৷ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপবাবু বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট রয়েছে৷ চিকিৎসা ক্ষেত্রে রক্তের বিশেষ প্রয়োজনীয়তা আছে৷ ব্লাড ব্যাংক গুলোর রক্ত সংকট দূর করে রক্তের মজুদ ভান্ডার গড়ে তোলার লক্ষ্যে ছাত্র যুব সমাজ সহ সকল জনগণকে এগিয়ে আসার জন্য তিনি এ আহ্বান জানিয়েছেন৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সদর জেলা কংগ্রেসের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি৷ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার জন্য সকলের প্রতি তিনি আবেদন জানিয়েছেন৷

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top