News Flash

  • Home
  • দিনের খবর
  • Yellow Alert: অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজেই চলেছে কেরল, ৯টি জেলায় হলুদ সতর্কতা জারি
Image

Yellow Alert: অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজেই চলেছে কেরল, ৯টি জেলায় হলুদ সতর্কতা জারি

তিরুবনন্তপুরম, ২০ মে (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজেই চলেছে কেরলের বিভিন্ন জেলা, দুর্বিষহ অবস্থা কেরলের জনগণের। প্রাক-বর্ষার বৃষ্টিতে ভিজছে কেরলের প্রায় সমস্ত জেলা। এমতাবস্থায় কেরলের ৯টি জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হলুদ সতর্কতা জারি হওয়া এই ৯টি জেলা হল-তিরুবনন্তপুরম, কোল্লাম, পত্তনমতিট্টা, ত্রিসূর, মালাপ্পুরম, কোঝিকোড়ে, আলাপ্পুঝা, এর্নাকুলাম ও ইদুক্কি।

আগামী কয়েকদিন কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রাঘাতেরও সতর্কতা জারি করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে কেরলের বিভিন্ন জেলায়। কেরলের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কয়েকটি টিম মোতায়েন করা হয়েছে। লাক্ষাদ্বীপেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top