News Flash

  • Home
  • খেলা
  • ভুবনেশ্বরে জাতীয় স্কুল দাবায় ১৬-তম স্থান পেলো আরাধ্যা
Image

ভুবনেশ্বরে জাতীয় স্কুল দাবায় ১৬-তম স্থান পেলো আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। শীর্ষবাছাই আরাধ্যা দাস পেলো ১৬ তম স্থান। ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-‌৯ বালিকাদের দাবা প্রতিযোগিতায়। ৯ রাউন্ডের আসর শেষ হয় শুক্রবার সকালে। শেষ রাউন্ডে আবার হেরে যায় আরাধ্যা। কিটস আকাদেমিতে অনুষ্ঠিত আসরে ৯ রাউন্ডে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে ১৬তম স্থান পেয়েছে আরাধ্যা। ওই বিভাগে গোয়ার দিয়া দিগমবর সাওয়াল ৯ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-‌৭ বালক বিভাগে ৮ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে হরিয়ানার সিদ্ধার্থ রাণা। ওই বিভাগে ২ পয়েন্ট পেয়ে ৯৭ জনের মধ্যে ৮৯ তম স্থান পেয়েছে এন এস আর সি সি-‌র রোহিল সাহা। বালিকা বিভাগে তামিলনাড়ুর শ্রাবণী সি এ ৮ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে। ওই বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির শ্রেয়ভী কর ৩ পয়েন্ট পেয়ে ৪৪ তম স্থান দখল করে ৫৪ জন দাবাড়ুর মধ্যে। অনূর্ধ্ব-‌৯ বালক বিভাগে মধ্যপ্রদেশের মাধবেন্দ্র প্রতাপ শর্মা ৮ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে। ওই বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রনীল দেবনাথ সাড়ে ৪ পয়েন্ট পেয়ে ৭৯ তম, রোদ্র মজুমদার সাড়ে ৩ পয়েন্ট পেয়ে ১১২ তম এবং বর্ণীল দেব ৩ পয়েন্ট পেয়ে ১২৭ তম স্থান দখল করেছে। ওই বিবাগে অংশ নিয়েছিলো ১৫১ জন দাবাড়ু। অনূর্ধ্ব-‌১১ বালিকা বিভাগে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে ভারত সেরা হয়েছে তামিলনাড়ুর নিবেদিতা ভি সি। ওই বিভাগে সাড়ে ৩ পয়েন্ট পেয়ে ৫৫ তম স্থান পেয়েছে মেট্রিক্স চেস আকাদেমির আকৃতি দেবনাথ। ওই বিভাগে অংশ নিয়েছিলো ৭৫ জন দাবাড়ু। অনূর্ধ্ব-‌১৫ বালক বিভাগে ৮ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে তামিলনাড়ুর সুদর্শন আর। ওই বিভাগে ৩ পয়েন্ট পেয়ে ৭৬ তম স্থান পেয়েছে মেট্রিক্স চেস আকাদেমির বিতনু দেব। আরাধ্যা ছাড়া ত্রিপুরার বাকি ৭ দাবাড়ু এবারই প্রথম জাতীয় আসরে খেলতে গিয়েছিলো। ফলে অভিজ্ঞতার অভাবে কিছুটা পয়েন্ট কম হলো।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top