News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI: কার্তির ঘনিষ্ঠ সহযোগী ভাস্কর রমন গ্রেফতার, ভিসা দুর্নীতিতে পাকড়াও করল সিবিআই
Image

CBI: কার্তির ঘনিষ্ঠ সহযোগী ভাস্কর রমন গ্রেফতার, ভিসা দুর্নীতিতে পাকড়াও করল সিবিআই

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এস ভাস্কর রমন-কে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ভিসা দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে এস ভাস্কর রমন-কে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে এস ভাস্কর রমন-কে। প্রসঙ্গত, চিনা নাগরিকদের টাকার বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়ার সুবিধা করিয়ে দেওয়ায় কংগ্রেস নেতা ও লোকসভার সাংসদ কার্তি চিদম্বরমের নামে নতুন করে মামলা দায়ের করেছে সিবিআই।

নিয়ম লঙ্ঘন করে চিনা নাগরিকদের ভিসা পেতে সহায়তা করার জন্য কার্তি চিদম্বরম এবং অন্যদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের তালিকায় কার্তির পাশাপাশি এস ভাস্কর রমনেরও নাম রয়েছে। এর আগে মঙ্গলবারই দিল্লি ও চেন্নাই-সহ মোট ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। এমনকি পি চিদম্বরমের বাড়িতেও তল্লাশি চালানো হয়। বুধবার সকালে সিবিআই সূত্রে জানা গিয়েছে, ভিসা দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে এস ভাস্কর রমন-কে।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top