News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court : সুপ্রিম কোর্টে বড় স্বস্তি, জামিন পেলেন শীনা বোরা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী
Image

Supreme Court : সুপ্রিম কোর্টে বড় স্বস্তি, জামিন পেলেন শীনা বোরা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন শীনা বোরা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। বুধবার ইন্দ্রাণীর জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। ২০১৫ সালের আগস্ট মাসে ইন্দ্রানীকে গ্রেফতার করেছিল খার পুলিশ। তারপর থেকেই মুম্বইয়ের বাইকুল্লা জেলেই ছিলেন ইন্দ্রাণী। এই মামলায় আরেক অভিযুক্ত ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায়কে গত বছরই আদালত জামিন দিয়েছিল। এ বার জামিন পেলেন ইন্দ্রাণীও।

এর আগেও বহুবার জামিনের আবেদন করেছেন ইন্দ্রাণী। কিন্তু আদালত বারবার সেই আবেদন খারিজ করে দেয়। বুধবার সুপ্রিম কোর্টে ফের ইন্দ্রাণীর জামিন মামলাটি ওঠে। ইন্দ্রাণীর আইনজীবী মুকুল রোহতগি এদিন তাঁর মক্কেলের জামিনের পক্ষ সওয়াল করেন। তিনি বলেন, এই মামলায় এখনও বহু সাক্ষীর সাক্ষ্য নেওয়া বাকি। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও সময় লাগবে। তাই ইন্দ্রাণীকে জামিন দেওয়া হোক। এরপর সুপ্রিম কোর্টের তিন বিচারপতি, যথাক্রমে বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ ইন্দ্রাণীকে জামিন দেওয়ার সিদ্ধান্তে সম্মতি নেয়।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top