News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Higher Secondary Exam : উচ্চ মাধ্যমিকের ফিলোসফি পরীক্ষার প্রশ্ণপত্র নিয়ে তীব্র অসন্তোষ পরীক্ষার্থীদের
Image

Higher Secondary Exam : উচ্চ মাধ্যমিকের ফিলোসফি পরীক্ষার প্রশ্ণপত্র নিয়ে তীব্র অসন্তোষ পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ উচ্চ মাধ্যমিক সেকেন্ড টার্মের ফিলোসোফি পরীক্ষা ছিল বুধবার৷ পরীক্ষার প্রশ্ণপত্র নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় ধর্মনগর সহ উত্তর জেলার বিভিন্ন সুকলের ছাত্র-ছাত্রীদের মধ্যে৷ যেখানে ইংরেজি, বাংলা ,রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, ইতিহাস পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা খুবই খুশি ছিল৷ আজ অনেকেই ফিলোসোফি পরীক্ষা দিয়ে হতাশ হয়ে পড়ে বলে জানা যায়৷ কারণ তাদের প্রশ্ণপত্রে বেশিরভাগই ছিল ঘুরানো প্রশ্ণ৷ ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে উপস্থিতিতে প্রশ্ণ বুঝে উঠতে অসুবিধা হয়৷

এছাড়াও প্রশ্ণগুলোর উত্তর বেশিরভাগই ব্যাখ্যামূলক, যেখানে প্রতিটি প্রশ্ণের জন্য নির্ধারিত নম্বরের সঙ্গে উত্তরের সামঞ্জস্য নেই বলে অভিযোগ৷ যার ফলে অনেক ছাত্র-ছাত্রী নির্ধারিত সময়ের মধ্যে উত্তর করতে পারেনি বলে অভিযোগ৷ এইভাবে প্রশ্ণপত্র হওয়ার ফলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা চরম ক্ষুব্ধ বলে জানা গেছে জানা গেছে৷ প্রশ্ণকর্তা যিনি প্রশ্ণ করেছেন তার সবটুকু বাহাদুরি উজাড় করে প্রশ্ণের মধ্যে তুলে ধরেছেন এমনই অভিযোগ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের৷ ছাত্র-ছাত্রীরা প্রশ্ণপত্র কতটুকু বোধগম্য হলো বা কতটুকু উত্তর করতে পারল নির্ধারিত সময়ের মধ্যে সেই হিসাবটুকু তিনি ভুলে গিয়েছিলেন এমনই অভিযোগ৷

প্রশ্ণপত্রকে কেন্দ্র করে উত্তর জেলার বিভিন্ন সুকল ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভ দেখা দিয়েছে, অনেক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রশ্ণপত্র বোঝার ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়ে গেছে বলেও অভিযোগ তুলছে৷যার জন্য ছাত্র-ছাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তর করতে পারেনি এবং বিভিন্ন বড় মাপের উত্তরগুলি ১ ও ২ মার্কের জন্যে প্রশ্ণপত্রের দেওয়া হয়েছে বলে ছাত্র-ছাত্রীদের অভিযোগ৷ যেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় সরকার এবং শিক্ষা কমিশন ছাত্রছাত্রীদের উপর থেকে চাপ কমানোর জন্য শিক্ষাব্যবস্থাকে সরলীকরণ করার জন্য চেষ্টা করেছেন সে ক্ষেত্রে কতিপয় শিক্ষক-শিক্ষিকার খামখেয়ালীপনা ও ব্যক্তিগত ঔদ্ধত্য জাহির করতে গিয়েই হাজার হাজার ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হয়েছে বলে অভিযোগ৷দাবি উঠছে এর দায়ভার কে নেবে?

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top