News Flash

Image

বেআইনি মজুুত কাঠের লগ উদ্ধার

আগরতলা, ১৭ মে : রাজ্যে একাংশ বনকর্মীদের আস্কারায় বনদস্যুরা ফুলে-ফেঁপে  উঠেছে। মঙ্গলবারও বিপুল পরিমাণ বেআইনি মজুত কাঠের লগ উদ্ধার করেছেন বনকর্মীরা।
বনদস্যুরা  অবাধে বন ধ্বংস করে চলেছে।  বিভিন্ন জায়গায়  দিনরাত চালানো হচ্ছে  অবৈধ কাঠ চেরাইয়ের মেশিন। তবে এব্যাপারে তেমন কোনো ভূমিকা নেই বন দপ্তরের। 
উল্লেখ্য, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার মধুপুর থানার পুলিশ দক্ষিণ মধুপুর ৩০ কার্ড এলাকায় অভিযান চালিয়ে  বিপুল পরিমাণে মজুত রাখা বেআইনি  কাঠের লগ  উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তবে বনদস্যুরা পুলিশ আসার  আগেই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মধুপুর থানার পুলিশের  পক্ষ থেকে  উদ্ধারকৃত বেআইনি কাঠের লগগুলিকে  বনদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। 

Releated Posts

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের…

ByByReshmi Debnath Jul 3, 2026

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top