News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : নেপাল সফরে অভিভূত মোদী, দুদেশের বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা
Image

PM Narendra Modi : নেপাল সফরে অভিভূত মোদী, দুদেশের বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : সোমবার নেপাল সফরে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে। এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লুম্বিনীতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মোদী। লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। নেপালের প্রধানমন্ত্রী দেউবার সঙ্গে বৈঠকও করেন নমো।

টুইটে মোদী লেখেন, ‘বুদ্ধপূর্ণিমায় আমার নেপাল সফর খুবই স্পেশাল। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছি।’ শের বাহাদুর দেউবা টুইটে লেখেন, ‘বুদ্ধপূর্ণিমায় লুম্বিনী পরিদর্শনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, ভগবান বুদ্ধের জন্মস্থানে আপনার বিশেষ তীর্থযাত্রা আমাদের বন্ধুত্ব ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।’


বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণের লক্ষ্যে নেপাল সরকার লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টার তৈরি করছে। ভারত এই সেন্টার নির্মাণে আর্থিক সাহায্য করবে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top