News Flash

Image

Snatched : বিশালগড়ে মহিলার গলার চেইন ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ একের পর এক চুরি কান্ড সংঘটিত হচ্ছে রাজ্য জুড়ে৷  এদিকে অভিযোগ  একের পর এক অপরাধ মূলক কর্মকান্ড বৃদ্ধি পেলেও বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস নীরব দর্শকের ভূমিকায়৷  এবার প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলার চেইন নিয়ে গেল ছিনতাইবাজরা৷

ঘটনাটি ঘটে বিশালগড় বাইপাসে৷ খবরে প্রকাশ উদয়পুরের বাসিন্দা মিতালি মজুমদার কোনও এক  কাজে আগরতলায় এসেছিলেন৷ তারপর তিনি সোমবার দুপুরে নিজ বাড়ি অর্থাৎ উদয়পুর যাবার সময় বিশালগড় বাইপাসে আসা মাত্রই উক্ত বাইপাসে দুই যুবক একটি মোটরসাইকেল চেপে এসে ওই মহিলার গলার চেইনের অর্ধেক অংশ নিয়ে চম্পট দেয়৷ যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে এলাকা৷ এদিকে ঘটনায় আবারো বিশালগড়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

তবে এইধরনের ঘটনা নতুন নয়, কিছুদিন পর পরই জেনো বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে৷ কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বিশালগড় থানার পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷ এখন এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিই দেখার৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top