News Flash

  • Home
  • দেশ
  • Rain : আগামীকাল সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
Image

Rain : আগামীকাল সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

কলকাতা, ১৫ মে (হি.স.) : শনিবার রাতের প্রবল ঝড়-বৃষ্টির পর গরমের হাত থেকে অনেকটাই মুক্তি পেয়েছে রাজ্যবাসী। সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে। তবে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গে আজও বিকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও দুই ২৪ পরগনাতে।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top