নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ আবারো শিক্ষামন্ত্রীর দ্বারস্থ টেট উত্তীর্ণরা৷ চাকরির দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন টেট উত্তীর্ণরা৷ শনিবার ২০২১ সালের টেট উত্তীর্ণরা চাকরিতে নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়৷ তাদের দাবি, ২০২১ সালের যারা টেট উত্তীর্ণ তাদের সকলকে একসাথে ক্যাটাগরি অনুযায়ী নিয়োগ করার দাবি জানান তারা৷ এছাড়াও যাদের বয়স পেরিয়ে গেছে কিন্তু তারা টেট উত্তীর্ণ, তাদের কথা চিন্তা করে তাদের ও নিয়োগের ব্যবস্থা করতে হবে বলে দাবি জানান তারা৷ এদিকে তাদের বক্তব্য, ইতিমধ্যেই পার্শবর্তী রাজ্য আসামের টেট উত্তীর্ণরা নিয়োগ পেয়ে গেছেন৷ তবে রাজ্যে কেন এত দেরি হচ্ছে এ প্রশ্ণ তোলেন টেট উত্তীর্ণরা৷ যদিও শিক্ষা মন্ত্রী আগামী দুর্গ পুজোর আগে তাদের নিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করছেন বলে আগেই জানিয়েছিলেন৷ অবিলম্বে তাদের নিয়োগপত্র না দেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান টেট উত্তীর্ণরা৷

আবারো শিক্ষামন্ত্রীর দ্বারস্থ টেট উত্তীর্ণরা
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…


















