News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind Kejriwal: দিল্লির অগ্নিকান্ডে ম্যাজিস্ট্রেট স্তরের তদন্তের নির্দেশ কেজরিওয়ালের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
Image

Arvind Kejriwal: দিল্লির অগ্নিকান্ডে ম্যাজিস্ট্রেট স্তরের তদন্তের নির্দেশ কেজরিওয়ালের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): পশ্চিম দিল্লির বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যাজিস্ট্রেট স্তরের তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে নিহত ও আহতদের পরিজনকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন কেজরিওয়াল। মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে যে তিন-তলা বাণিজ্যিক ভবনে শুক্রবার সন্ধ্যার আগে আগুন লেগেছিল, শনিবার সকালে সেখানে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৭ জনের ও ২৯ জন নিখোঁজ।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে কেজরিওয়াল বলেছেন, “ভয়াবহ আগুন লেগেছিল। অনেকের মৃত্যু হয়েছে, তাঁদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিত করা যাচ্ছে না।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, “দিল্লি সরকার এই অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যাজিস্ট্রেট স্তরে তদন্তের নির্দেশ দিয়েছে। মৃতদের পরিজনকে ১০ লক্ষ টাকা ও আহতদের পরিজনকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।” এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩০ হতে পারে, এক দমকল আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে ২-৩ টি দেহাংশ মিলেছে। তাই মৃতের সংখ্যা ৩০ হতে পারে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top