Fire: অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালে আগুন, দমকলের তৎপরতায় রক্ষা

অমৃতসর, ১৪ মে (হি.স.): ফের আগুন-আতঙ্ক! এবার আগুন লাগল পঞ্জাবের অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালে। যদিও, দমকলের তৎপরতায় আগুন থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দমকল সূত্রের খবর, শনিবার দুপুরে পরে অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। আগুনের উৎস খুঁজে পাওয়ার পর বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। তবে, ধোঁয়ার কারণে হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
দমকল অফিসার লাভপ্রীত সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রান্সফর্মারে আগুন লাগে। দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছে আগুন নিভিয়েছে।