News Flash

  • Home
  • দিনের খবর
  • Congress : কংগ্রেসকে বাঁচাতে পাঁচদফা দাওয়াই খাড়গের
Image

Congress : কংগ্রেসকে বাঁচাতে পাঁচদফা দাওয়াই খাড়গের

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.): লোকসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে পাঁচদফা দাওয়াই দিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, সকলকে নিয়ে আমরা চলতে চাই।

এদিকে ২০২৪ এর আগে একদিকে বিজেপির চাপ ও অন্যদিকে শক্তিশালী আঞ্চলিক দলগুলির চাপের মুখে পড়েছে কংগ্রেস। সেক্ষেত্রে জোটের পক্ষেই সওয়াল করছেন তিনি। তবে খাড়গে জানিয়েছেন, আমাদের নিজেদের ঘরকে আগে ঠিকঠাক করতে হবে। দলকে শক্তিশালী করতে হবে। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর তাদের বিশ্বাস থাকতে হবে। পাশাপাশি কংগ্রেসের পাঁচদফা পলিটিকাল চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন তিনি। কার্যত কংগ্রেসকে বাঁচাতে পাঁচদফা দাওয়াই দেন তিনি । প্রথমত যুব সম্প্রদায়কে উৎসাহ দেওয়ার জন্য আমাদের উন্নত হেরিটেজের কথা তুলে ধরতে হবে। দ্বিতীয়ত, আমাদের আদর্শের কথা ফের সমর্থকদের কাছে তুলে ধরতে হবে। তৃতীয়ত সংবিধানের প্রতি আমাদের আস্থাকে আরও জোরদার করতে হবে। চতুর্থত, ভারতীয় জীবনধানার কথা আমাদের তুলে ধরতে হবে। পঞ্চমত, আমাদের রাজনীতিকে পুনরায় আবিস্কার করতে হবে।


এনিয়ে কংগ্রেসের অপর এক নেতার দাবি, রোগটা ধরে ফেলেছেন। কিন্তু যে ওষুধের কথা বলা হচ্ছে তা প্রয়োগ করে দলকে চাঙা করা খুব কঠিন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top