News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁচানো সম্ভব হল না, পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে জখম পুলিশ কর্মীর মৃত্যু
Image

বাঁচানো সম্ভব হল না, পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে জখম পুলিশ কর্মীর মৃত্যু

শ্রীনগর, ১৩ মে (হি.স.): বাঁচানো সম্ভব হল না, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গুলিতে জখম পুলিশ কর্মী মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম-কনস্টেবল রিয়াজ আহমেদ ঠোকার। তাঁর বাড়ি পুলওয়ামা জেলার গুডরু এলাকায়। শুক্রবার সকালে বাড়িতেই ছিলেন ওই পুলিশ কর্মী।

তাঁর বাড়ি লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের গুলিতে জখম হন ওই পুলিশ কর্মী। তাঁকে উদ্ধার করে প্রথমে পুলওয়ামা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে শ্রীনগরে সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top