News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : কুমারঘাটে বিষধর সাপের কামড়ে মৃত্যু যুবকের
Image

Death : কুমারঘাটে বিষধর সাপের কামড়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ মে৷৷  বিষধর সাপের কামড়ে মৃত্যু উত্তম দে নামে বছর তেইশের এক যুবকের৷ আধুনিকতার ছোঁয়ায়ও কুসংষ্কারে আচ্ছন্ন একাংশ মানুষ উঠেপরে লেগেছেন মৃতদেহে প্রাণ ফেরাতে৷ শবদেহ নিয়ে চলছে পৌরানিক ধাচে ওঝাদের ঝাড় ফুর কাজ৷ ঘটনাটি সংঘটিত হয়েছে উনকোটি জেলার কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ীর দশঘড়ি এলাকায়৷

জানা গেছে, মঙ্গলবার  রাতে এলাকার বাসিন্দা নিরঞ্জন দে এর ছেলে উত্তম প্রাকৃতিক কাজ সারতে বাইরে বের হলে সেখানে একটি বিষধর সাপ তাকে দংশন করে৷ সাথে সাথেই বাড়ীর লোকজন তাকে সঙ্গাহীন অবস্থায় নিয়ে যায় এলাকার এক ওঝার কাছে৷ সেখানে প্রাথমিক অবস্থায় ঝাড় ফু দিয়ে তাদের বাড়ী পাঠায় ওঝা৷ পরবর্তীতে তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাতেই নিয়ে যাওয়া হয় প্রথমে কুমারঘাট মহকুমা হাসপাতালে এবং পরে সেখান থেকে পাঠানো হয় জেলা হাসপাতালে৷ কোনো হাসপাতালেই সাপে কামড়ের প্রতিষেধক না থাকাতে রোগীকে কৈলাশহর থেকেও রেফার করা হয় আগরতলায়৷ জিবিতে যাবার পথে তার শারিরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন বুধবার সকালে তাকে মনু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন৷ পরিবারের লোকজন জানান,মহকুমা হাসপাতাল এমনকি জেলা হাসপাতালেও সাপে কামড়ের প্রতিষেধক থাকলে আজ হয়তো এমনটা হতোনা৷ তারা অভিযোগ করেন, ভেক্সিনের অভাবেই মৃত্যু হয়েছে যুবকের৷তারা দাবী জানিয়েছেন অচিরেই এই ভেক্সিনের যোগান দেওয়া হোক প্রতিটি হাসপাতালে৷


এদিকে ঐ যুবককে সুস্থ করে তোলা সম্ভব হবে এমন অবাস্তব দাবী করে মৃতের বাড়ীতে হাজির বেশ কয়েকজন ওঝা৷ মৃতদেহে প্রান ফেরানোর দাবী করে দেহ নিয়ে দিনভর রিতিমতো ওস্তাদি দেখিয়ে চললো ওঝার দল৷ সংবাদ লেখা পর্যন্ত একাংশ মানুষও কুসংষ্কারে ভরসা করে মৃতদেহে প্রাণের অস্তিত্বের খোঁজ পাওয়ার আশায় বসে আছেন মৃতের বাড়ীতে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top