News Flash

  • Home
  • প্রধান খবর
  • Danish Siddiqui : মরণোত্তর পুলিৎজার পুরস্কার পেলেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী
Image

Danish Siddiqui : মরণোত্তর পুলিৎজার পুরস্কার পেলেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী

নয়াদিল্লি, ১০ মে (হি. স.) : দেশে করোনা আবহের মধ্যে খবর সংগ্রহের জন্য ২০২২ সালে মরণোত্তর পুলিৎজার পুরস্কার পেলেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। এই নিয়ে দ্বিতীয়বার পুলিৎজার পুরস্কার দেওয়া হল আফগানিস্তান-তালিবান যুদ্ধে নিহত ভারতীয় চিত্র সাংবাদিককে। রয়টার্স সংবাদ সংস্থার চিত্র সাংবাদিক ছিলেন তিনি।

ভারতে করোনা আবহের খবর সংগ্রহের জন্য দানিশ সিদ্দিকীকে এই মরণোত্তর সম্মান প্রদান করা হল। করোনা মহামারির সময় ভারতে হাহাকারের দৃশ্য তুলে ধরেই সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এর আগে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ছবি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য ২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে দানিশ এবং আদনান আবিদি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। ২০২১ সালের ১৬ জুলাই কন্দহরে আফগান বাহিনী এবং তালিবানের সংঘাতের খবর করতে গিয়ে প্রাণ হারান দানিশ। তিনি ছাড়াও করোনা আবহে বিশেষ অবদানের জন্য আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত ডাভেকেও এ বছর পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সাংবাদিকতা, বই লেখা, নাটক এবং সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top