News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় শিক্ষানীতির বিরোধীতায় সরব এআইডিএসও
Image

জাতীয় শিক্ষানীতির বিরোধীতায় সরব এআইডিএসও

আগরতলা, ৭ মে : জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিরুদ্ধে সরব হল এআইডিএসও। এদিন রাজধানীর শিক্ষা ভবনের সামনে আন্দোলন সংগঠিত করেছে সংগঠন।

এআইডিএসও-র রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন, জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ ছাত্র স্বার্থবিরোধী একটি নীতি। এই শিক্ষা নীতির মাধ্যমে  সমস্ত শিক্ষাব্যবস্থা বেসরকারি পথে ধাবিত হচ্ছে। শিক্ষার মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।  যার ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি এও বলেন, এই শিক্ষা নীতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাচ্চাদের তিন বছর বয়স থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি করা হবে। কিন্তু রাজ্যে সহ দেশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অবস্থা খুবই খারাপ। সেগুলির দিকে সরকার কোনো দৃষ্টিপাত করছে না।

এদিকে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোন পরীক্ষা হবে না বলে জানানো হয়েছে এই শিক্ষানীতির সিদ্ধান্তে। অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করে দেওয়া হবে পরবর্তী শ্রেণীতে। ফলে শিক্ষার মান দিন দিন কমে আসছে। 

এছাড়াও দ্বাদশ শ্রেণীর পর প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি হওয়ার পদ্ধতিরও তীব্র নিন্দা করেন রামপ্রসাদ আচার্জী। সরকারের এই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রত্যেককে সরব হওয়ার আহবান করেন এআইডিএসও-র রাজ্য সম্পাদক রামপ্রসাদ  আচার্য ।

Releated Posts

ফুটব্রিজ নির্মাণের দাবিতে ছামনুতে সড়ক অবরোধ, ভোগান্তিতে যান চলাচল

আগরতলা, ২৭ আগস্ট: ফুটব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ছামনু বিধানসভা কেন্দ্রের বাঙ্কুমারি ও মগপাড়া এলাকায় মগপাড়া-ছামনু সড়ক অবরোধ করে…

ByByReshmi Debnath Aug 27, 2026

শিক্ষক স্বল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত শম্ভু চন্দ্র পাড়া এস বি স্কুল, দ্রুত সমাধানের দাবি

আগরতলা, ২৭ আগস্ট: শিক্ষক স্বল্পতাসহ একাধিক পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত লেম্বুছড়া এলাকার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুল। দীর্ঘদিন…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top