News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Railway : ২০২১-২২ অর্থবর্ষে ১,২১২টি পণ্যবাহী রেক আনলোড উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের
Image

Railway : ২০২১-২২ অর্থবর্ষে ১,২১২টি পণ্যবাহী রেক আনলোড উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের

গুয়াহাটি, ৬ মে (হি.স.) : পণ্য আনলোডিঙের ক্ষেত্রে বিগত কয়েকটি আর্থিক বর্ষ থেকে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে প্রত্যেক মাসে ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি পঞ্জিয়ন করছে। এর মধ্যে কেবল ২০২১-২২ অর্থবর্ষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, এনএফ রেলওয়ে ২০২২ সালের এপ্রিল মাসে ১,২১২টি পণ্যবাহী রেক আনলোড করেছে। ২০২১-এর এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পণ্যবাহী ট্রেনের ১৩,৭৫৭টি রেক বহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি বলে রেকর্ড হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পণ্যবাহী ট্রেনে এফসিআই চাল, চিনি, লবণ, ভোজ্য তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাক-সবজি, অটো, ট্যাংক, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং এই সময়সীমার মধ্যে নিজস্ব অধিক্ষেত্রের অধীনে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু অঞ্চলের বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

চলতি বছরের এপ্রিল, এই সময়সীমার মধ্যে অসমে ৬৪৭টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৭০টি রেকে অত্যাবশ্যক সামগ্রী ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১৫০টি রেক, নাগাল্যান্ডে ২৬টি রেক, মণিপুরে ১০টি রেক, অরুণাচল প্রদেশে ৬-টি রেক ও মিজোরামে ৬-টি রেক আনলোড করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২২২টি এবং বিহারে ১৪৫টি পণ্য রেক আনলোড করা হয়েছে।

সব্যসাচী দে আরও জানান, উন্নত টার্মিনাল হ্যান্ডলিং ব্যবস্থা এবং অধিক গুডস শেড চালু করার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্মুখী রেক আনলোড ও পরিষ্কার করার ফলে গ্রাহক ও অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য অধিক সুবিধাজনক হয়েছে। জানান, রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে, ৩৪টি নতুন টার্মিনাল খোলা হয়েছে, ২৭টি টার্মিনাল আপগ্রেড করা হয়েছে এবং বিগত অর্থবর্ষে অতিরিক্ত ট্র্যাফিক হ্যান্ডলিঙের জন্য ৫-টি গুডস শেডকে বিকল্প গুডস শেড হিসেবে ঘোষণা করা হয়েছে। সমস্ত স্তরে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করার ফলে টার্নঅ্যারাউন্ড সময় হ্রাস হওয়ার পাশাপাশি আনলোডিং দক্ষতা বৃদ্ধি হয়েছে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top