News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Anganwari Center : ধর্মনগর মহকুমা শাসকের অফিস চত্বরে অঙ্গনওয়াড়ি সেন্টারটি নানা সমস্যায় ধুকছে
Image

Anganwari Center : ধর্মনগর মহকুমা শাসকের অফিস চত্বরে অঙ্গনওয়াড়ি সেন্টারটি নানা সমস্যায় ধুকছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ধর্মনগর মহকুমা শাসকের অফিস চত্বরে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার অস্থায়ীভাবে রয়েছে৷ ধর্মনগর শিশু বিজ্ঞান উদ্যান এর কাজ যখন চলছিল তখন সাময়িকভাবে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি মহকুমা শাসকের অফিস চত্বরে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছিল৷ তিন বছরের উপরে হয়ে গেল এখনো একই জায়গায় খুবই অসুবিধার মধ্যে এই সেন্টারটি চলছে৷

এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এর দায়িত্বে রয়েছেন শিউলি রানী দে এবং সহকারির দায়িত্বে রয়েছেন সবিতা গোপ৷ মোট ৪৩ টি শিশু রয়েছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে৷ প্রতিদিন অন্ততপক্ষে ১২জন বালক-বালিকা পড়াশোনার জন্য সেন্টারে আসে৷ কিন্তু দালালদের জন্য এই সেন্টারে পড়াশোনা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ ঠিক অঙ্গনওয়াড়ি সেন্টারটির বারান্দায় টেবিল নিয়ে বসে বিজন ঘোষ নামে এক দালাল৷ সে আলগাপুর বাগনটিলা এসপিও ক্যাম্পে একসময় কর্মরত ছিল৷ কিন্তু ভারতীয় খাদ্য গুদাম থেকে চুরি হওয়া চাল তার বাড়ি থেকে উদ্ধার হওয়ার পর তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়৷ তারপরই সে দালালী শুরু করে এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের বারান্দা জুড়ে বসে৷সকাল আটটা বাজলে এই সেন্টারের বারান্দায় সব দালালদের জমায়েত শুরু হয়৷ চলে অকথ্য গালিগালাজ৷ পড়াশোনা তো দূরের কথা দুজন দিদিমণি কানে তুলা লাগিয়ে ও থাকতে পারে না৷ তাদেরকে কিছু বললে সেন্টার থেকে বের করে দেবে বলে হুমকি দেওয়া হয়৷ ভাঙ্গা ঘরে বাচ্চাদেরকে খাইয়ে ছুটি দিয়ে ঘর বন্ধ করে পালিয়ে লজ্জার হাত থেকে বাঁচে দিদিমণিরা৷

পড়াশোনার বিন্দুমাত্র পরিবেশ নেই৷ রাজ্য তথা দেশের সরকার বাচ্চাদেরকে ভবিষ্যতের নাগরিক বানানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা চালালেও দালাল রাজের জন্য পড়াশোনার এই হল হতে চলেছে৷ অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চাদের জন্য খাবার জল টুকু পর্যন্ত ব্যবস্থা নেই, এরা বোতলে করে বাড়ি থেকে জল নিয়ে আসে পান করার জন্য৷ঘরের দরজা গুলো এবং জানালা গুলোর বেহাল অবস্থা ,ভেঙ্গে এপার অপার দেখা যায়৷ চেয়ার টেবিল ক্লাসে পড়ানোর পরিবর্তে দালালদের কাছে থাকে৷ এইভাবে মহাকুমা অফিস চত্বরে চলছে অঙ্গনওয়াড়ি সেন্টার৷ যেখানে দালালদের দুর্নীতি তুঙ্গে পড়াশোনা বাচ্চাদের জাহান্নামে৷ সাধারণ মানুষের মনে প্রশ্ণ উঠেছে দালাল বিজন ঘোষ চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর এত ক্ষমতা পায় কোথা থেকে? তাহলে কি সরকার দালালদের কাছে নতজানু?

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top