News Flash

  • Home
  • দেশ
  • মসজিদের সামনে হনুমান চালিসা, রাজ ঠাকরের বিরুদ্ধে এফআইআর পুলিশের
Image

মসজিদের সামনে হনুমান চালিসা, রাজ ঠাকরের বিরুদ্ধে এফআইআর পুলিশের

মুম্বই, ৪ মে (হি.স.) : মসজিদের সামনে হনুমান চালিসা পাঠ নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ ক্রমে উত্তপ্ত হচ্ছে। পুলিশ এবং আদালতের নিষেধ সত্ত্বেও বুধবারও মুম্বইয়ের চারকপ এলাকায় মসজিদের সামনে লাউডস্পিকারে হনুমান চালিসা চালিয়ে দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, মঙ্গলবারও নিজের বাসভবনের বাইরে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন এনএনএস প্রধান রাজ ঠাকরে। বুধবারের মধ্যে মসজিদগুলি থেকে লাউডস্পিকার না সরালে ওই দিন থেকেই মসজিদের সমানে হনুমান চালিসা পাঠ করা হবে লাউডস্পিকারেই। তাঁর এই হুঁশিয়ারির পরই রাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। এমএনএস প্রধানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১১৬ এবং ১১৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
গত ১ মে ঔরঙ্গাবাদের এক জনসভা থেকে রাজ হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ৪ মে-র মধ্যে যদি মসজিদগুলি থেকে লাউডস্পিকার সরানো না হয়, তা হলে মসজিদগুলির সামনে হনুমান চলিশা পাঠ করা হবে। জনসাধারণকে সেই পাঠে অংশ নিতে আহ্বান জানান।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top