News Flash

  • Home
  • মুখ্য খবর
  • 10323 : বাম জমানায় রায়ের ভুল ব্যাখ্যা করেছেন আমলারা, সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্যে দাবি চাকুরিচ্যুত শিক্ষকদের
Image

10323 : বাম জমানায় রায়ের ভুল ব্যাখ্যা করেছেন আমলারা, সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্যে দাবি চাকুরিচ্যুত শিক্ষকদের

আগরতলা, ২ মে (হি. স.) : বহুল চর্চিত চাকুরিচ্যুত শিক্ষক মামলা আবারও বিতর্কের জন্ম দিয়েছে। মামলায় পক্ষভুক্ত ছিলেন না, তবু বাম জমানায় রায় নিয়ে আমলাদের ভুল ব্যাখ্যায় চাকুরী বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টে আরটিআই-র মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই দাবি করেছেন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। তাই, তাঁরা আগামী ৪ মে দুই ঘন্টার গণঅবস্থানের মধ্য দিয়ে চাকুরী ফিরিয়ে দেবার আবেদন জানাবেন। শিক্ষা অধিকর্তাকে তাঁরা মেমোরেন্ডামও দেবেন।  

সোমবার ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সাংবাদিক সম্মেলনে বলেন, সম্প্রতি সুপ্রিমকোর্টে আরটিআই-র মাধ্যমে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। তাতে জানা গেছে, যে রায়ের ভিত্তিতে তাঁদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই মামলায় পক্ষভুক্ত ছিলেননা অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারাই। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলারা আদালতের রায়কে ভুল ব্যাখ্যা করে তাদেরকে চাকুরিচ্যুত করেছেন বলে দাবি শিক্ষক-শিক্ষিকাদের। 

জনৈক শিক্ষকের কথায়, ওই তথ্যের ভিত্তিতে চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ৪ মে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এক গণঅবস্থানের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টা থেকে ২ ঘণ্টার গণঅবস্থান অনুষ্ঠিত হবে। সেই গণঅবস্থান থেকে ৫ জনের এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার নিকট এক মেমোরেন্ডাম পেশ করবে। মামলায় তাঁরা পক্ষভুক্ত ছিলেন না, সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্যও পেশ করা হবে। 

চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আরো বলেন, বর্তমান সরকার কথা দিয়েছে সংবিধান এবং আদালতের রায় মেনে যদি ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বাঁচানো সম্ভব হয় তাহলে সরকার তা করবে। যেহেতু শিক্ষক-শিক্ষিকাদের কাছে প্রমাণ রয়েছে তাই সেটি বিবেচনা করে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার দাবি জানান চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top