News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI : ফেরার মেহুল চোক্সীর বিরুদ্ধে নতুন প্রতারণার অভিযোগ সিবিআইয়ের
Image

CBI : ফেরার মেহুল চোক্সীর বিরুদ্ধে নতুন প্রতারণার অভিযোগ সিবিআইয়ের

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : হিরে ব্যবসায়ীর মেহুল চোক্সীর বিরুদ্ধে নতুন প্রতারণার অভিযোগ আনল সিবিআই। এবার কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নয়, মেহুলের প্রতারণার শিকার হয়েছে খাস কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (ইফকি)। এই সংস্থা কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের আয়ত্তাধীন। মেহুলের বিরুদ্ধে সংস্থাটির সঙ্গে ২২ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।

এর আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিল মেহুলের বিরুদ্ধে। তবে সেই ঘটনায় একা মেহুল নয়, জড়িত ছিলেন তাঁর ভাগ্নে নীরব মোদীও। সোমবার অবশ্য ইফকির সঙ্গে প্রতারণার অভিযোগ শুধু মেহুল এবং তাঁর সংস্থা গীতাঞ্জলি জেমসের বিরুদ্ধেই এনেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, ইফকি থেকে ২০১৬ সালে ২৫ কোটি টাকার ঋণ নিয়েছিল মেহুলের সংস্থা গীতাঞ্জলি। এর চার বছর পর ২০২০ সালে মেহুলের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনে ইফকি। উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় মেহুল এখন পলাতক।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top