News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • BSF : বাংলাদেশে পাচারের পথে কাছাড়ের গুমড়ায় ১৫ লক্ষ ২০ হাজার টাকার মূল্যের ২০টি মহিষ উদ্ধার বিএসএফের
Image

BSF : বাংলাদেশে পাচারের পথে কাছাড়ের গুমড়ায় ১৫ লক্ষ ২০ হাজার টাকার মূল্যের ২০টি মহিষ উদ্ধার বিএসএফের

গুমড়া (অসম), ১ মে (হি.স.) : কাছাড় জেলার ৬ নম্বর জাতীয় সড়কের গুমড়া পাইকান গ্রামে ১৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ২০টি মহিষ উদ্ধার করেছে বিএসএফ। বাংলাদেশে পাচারের পথে আজ রবিবার ভোররাত তিনটা নাগাদ কাছাড় জেলার কাটিগড়া থানাধীন ৬ নম্বর জাতীয় সড়কের গুমড়া বাজার সংলগ্ন পাইকান-দিগরখাল গ্রামে মহিষ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছেন বিএসএফ-এর জওযানরা।

বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক ইনস্পেক্টর এইচ রাঙ্গাটে ঝিম্মি আজ জানান, বিএসএফ-এর কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ১ নম্বর ব্যাটালিয়নের কামান্ডেন্ট-এর নেতৃত্বে জওয়ানরা রবিবার ভোররাত তিনটা নাগাদ অভিযান চালিয়েছিলেন। তিনি জানান, বিএসএফ-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়েছিল। মেঘালয় হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে ২০টি মহিষ তোলা হচ্ছিল। ঘটনাটি অভিযানকারী বিএসএফ জওয়ানদের নজরে পড়ার সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে গিয়ে মহিষগুলো উদ্ধার করেন।

এদিকে অবস্থা বেগতিক বুঝতে পেরে পাচারচক্রের দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইনস্পেক্টর এইচ রাঙ্গাটে ঝিম্মি জানান, কুড়িটি মহিষের মধ্যে ১৪টি মহিলা এবং ৬-টি পুরুষ। এর মধ্যে পূর্ণবয়স্ক ১৬টি এবং মাঝারি বয়সের ৪-টি মহিষ রয়েছে। পূর্ণবয়স্ক একটি মহিষের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার এবং মাঝ-বয়সের প্রতি মহিষের মূল্য ৬০ হাজার ধার্য করে মোট ১৫ লক্ষ ২০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক ঝিম্মি। তিনি জানান, বিভাগীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মোট ২০টি মহিষ গুমড়া পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জকে সমঝে দেওয়া হয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top