News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BSF : জাতীয় সড়কের পাশে আশঙ্কাজনক অবস্থায় বিএসএফ জওয়ান উদ্ধার
Image

BSF : জাতীয় সড়কের পাশে আশঙ্কাজনক অবস্থায় বিএসএফ জওয়ান উদ্ধার

শান্তিরবাজার, ২৯ এপ্রিল : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার থানা এলাকার অলয় ছড়ায় জাতীয় সড়কের পাশ থেকে এক বিএসএফ জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ জওয়ানের নাম রমেশ কুমার। তিনি বিএসএফ ১০৯ নম্বর ব্যাটালিয়নের ডি-কোম্পানিতে কর্মরত।

অলয় ছড়ায় জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং  জওয়ানকে উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ক্যাম্প থেকে সহকর্মীরাও হাসপাতালে ছুটে আসে। কিভাবে ওই বিএসএফ জওয়ান অচৈতন্য অবস্থায় জাতীয় সড়কের পাশে পড়ে রয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পথদুর্ঘটনায় জওয়ান আহত হয়েছে। শান্তির বাজার থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেনি শান্তির বাজার থানার পুলিশ। বিএসএফ জওয়ান জাতীয় সড়কের পাশে পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top