News Flash

  • Home
  • প্রধান খবর
  • থাঞ্জাভুরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী স্টালিন, দেখা করবেন নিহতদের স্বজনদের সঙ্গে
Image

থাঞ্জাভুরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী স্টালিন, দেখা করবেন নিহতদের স্বজনদের সঙ্গে

চেন্নাই, ২৭ এপ্রিল (হি.স.) : বুধবার ভোররাতে থাঞ্জাভুর জেলার কালিমেদুতে রথ উৎসব উপলক্ষ্যে শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। এদিন তিনি পরিস্থিতি পরিদর্শন করতে থাঞ্জাভুর যাবেন এবং বিদ্যুৎস্পৃষ্টে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে এদিন তামিলনাড়ু বিধানসভায় এম কে স্টালিন জানান।

এদিন রথ শোভাযাত্রার সময় একটি মন্দিরের একটি উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১৫ জন আহত হয়েছে। আহতদের থাঞ্জাভুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদিন তামিলনাড়ু বিধানসভা মৃতদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে। এদিন স্টালিন বিধানসভায় জানিয়েছেন, তিনি স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী আনবিল মহেশ পয়্যামোঝিকে তদারকি করার জন্য নির্দেশ দিয়েছেন।
এই দুর্ঘটনায় ২ শিশু-সহ ১১ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে তামিলনাড়ু সরকারও।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top