News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Election : শান্তিপূৰ্ণভাবে সম্পন্ন গুয়াহাটি পুরনিগমের নির্বাচন, ভোট পড়েছে ৫১.৮৮ শতাংশ, ইভিএম-বন্দি ১৯৭ জন প্রার্থীর ভাগ্য
Image

Election : শান্তিপূৰ্ণভাবে সম্পন্ন গুয়াহাটি পুরনিগমের নির্বাচন, ভোট পড়েছে ৫১.৮৮ শতাংশ, ইভিএম-বন্দি ১৯৭ জন প্রার্থীর ভাগ্য

গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : শান্তিপূৰ্ণভাবে সম্পন্ন হয়েছে গুয়াহাটি পুরনিগম (জিএমসি)-এর নির্বাচন পর্ব। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত মহানগরের নাগরিকরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এবার সর্বকালের রেকর্ড ভঙ্গ করে সর্বনিম্ন ভোট পড়েছে মাত্র ৫১.৮৮ শতাংশ। তবে সরকারিভাবে এই খবর লেখা পর্যন্ত ভোটের হার জানানো হয়নি। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ২৪ এপ্ৰিল।

নির্ধারিত সময়ে আজ সকাল থেকে ৫৭টি ওয়ার্ডের কমিশনার নির্বাচনের জন্য ৭৫৭টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। দু-একটি কেন্দ্রে ইভিএম বিকল এবং ছোটখাটো তৰ্কবিতৰ্কের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে সম্পূর্ণ শান্তিতেই ভোট পর্ব সম্পন্ন হয়েছে। অন্যান্যবারের তুলনায় এবার ভোটগ্ৰহণ কেন্দ্ৰগুলিতে ভোটাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। এর আগে লোকসভা বা বিধানসভা নিৰ্বাচনগুলিতে মানুষের যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তা এবার মোটেও ছিল না। তবে কেন জিএমসি ভোটে এবার মহানগরবাসীর এত অনীহা প্ৰদৰ্শন করেছেন সে সম্পর্কে ইতিমধ্যে বিচার-বিশ্লেষণ শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, ৬০ পারিষদের জিএমসি নিৰ্বাচনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৫, ৬ এবং ২২ নম্বর ওয়াৰ্ডের বিজেপি মনোনীত প্ৰাৰ্থী যথাক্ৰমে সঞ্জয় দাস, সুতপা সরকার এবং স্মিতা রায়। তাই আজ মহানগরের ৫৭টি ওয়াৰ্ডে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top