News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : পাচারকালে চারটি গবাদি পশু উদ্ধার, আটক গাড়ির চালক
Image

Arrested : পাচারকালে চারটি গবাদি পশু উদ্ধার, আটক গাড়ির চালক

কুমারঘাট, ২২ এপ্রিল : কুমারঘাটের নেতাজি চৌমুহনীতে একটি গরু বোঝাই গাড়ি আটক করে চারটি গরু উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সূত্রে জানা গেছে, ভারতীয় মজদুর সংঘের কর্মীরা কুমারঘাটের নেতাজি চৌমুহনীতে একটি গরু বোঝাই বোলেরো গাড়ি আটক করে। গাড়িটি আটক করে তারা কুমারঘাট থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ সেখানে ছুটে আসে। গাড়ি থেকে চারটি গরু উদ্ধার করেছে পুলিশ।

অভিযোগ, অবৈধভাবে গাড়ি বোঝাই করে গরু গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সে কারণেই গাড়িটি আটক করে গরু গুলি উদ্ধার করা হয়েছে। কুমারঘাট থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে। গাড়ির চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থান থেকে একই কৌশলে গবাদি পশু বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। পানিসাগর এর রামনগর এলাকা থেকে গরু গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। কুমারঘাট নেতাজি চৌমুহনীতে গাড়িটি আটক করার ফলে গরু গুলি পাচারের উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে।

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top