News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BSF : ত্রিপুরা : পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ-র ডেপুটি কমান্ডেন্ট
Image

BSF : ত্রিপুরা : পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ-র ডেপুটি কমান্ডেন্ট

আগরতলা, ২১ এপ্রিল(হি. স.): গুলিবিদ্ধ হয়ে রহস্যজনকভাবে বিএসএফ ডেপুটি কমানডেন্টের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ধলাই জেলায় আমবাসায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর বিএসএফ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ওই জওয়ান নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছে বিএসএফ।

রাজস্থানের বাসিন্দা লালওরাম মীনা(৫৩) বিএসএফ ৩৯ নম্বর ব্যাটেলিয়ানে ডেপুটি কমান্ডেন্ট পদে কর্মরত ছিলেন। তাঁকে ধলাই জেলায় মালদা কুমার রোয়াজা পাড়ায় রাস্তাঘাট সংস্কারের কাজ তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সূত্রের খবর, গতকাল তাঁর আচরণে তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হয়েছিল। তখনই নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হন তিনি।

সংঙ্গে সঙ্গে তাঁকে ধলাই জেলা হাসপাতালে নেওয়া হয় । কিন্ত, চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন। এই খবর ছড়িয়ে পড়তেই ধলাই জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু পরিদর্শন করেছে। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছে।

আজ দুপুরে ময়না তদন্তের পর মৃতদেহ বিএসএফ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ তাঁর মৃতদেহ রাজস্থান পাঠানোর ব্যবস্থা করছে।

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top